কোলাহল থেকে বনছায়ায় "আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের বনভোজন"।

January 21, 2026


News

নিউইয়র্কঃ নাগরিক কোলাহল ছেড়ে বনছায়ায় একদিনের জন্য যেন হারিয়ে গিয়েছিল একদল কলমসৈনিক আর কমিউনিটির বিশিষ্টজনরা ।ছেলে-বুড়ো থেকে শুরু করে সবাই আনন্দ-উচ্ছ্বাসে ছিল মাতোয়ারা । খরতাপ ছিল, তবে প্রকৃতির নিবিড় সান্নিধ্যে সমবেতরা আত্মতৃপ্তির শীতল ছায়ায় ডুবে ছিল যেন। আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাব আয়োজিত বনভোজন “বনছায়ায় একদিন” এ অংশ নিয়ে অনেকেই স্মৃতিকাতর হয়ে পড়েন । দেশে থাকতে অনেকেই এ ধরনের আয়োজনে নিয়মিত অংশগ্রহণ করতেন। তবে প্রবাস জীবনে কর্ম ব্যস্ততার মধ্যে এমন সুযোগ আসায় অনেকেই আবেগপ্রবণ হয়ে উঠেন।